আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে
    • ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান
    • রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
    • স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা
    • মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও
    • প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে-পররাষ্ট্র উপদেষ্টা
    • গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
    • ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»সর্বশেষ খবর»রাজশাহীতে সড়কে প্রাণ গেল তিনজনের
    সর্বশেষ খবর

    রাজশাহীতে সড়কে প্রাণ গেল তিনজনের

    adminBy adminনভেম্বর ১, ২০২৪No Comments3 Views

    প্রতিনিধি

    রাজশাহীতে সিএনজি ও ভুটভুটির সংঘর্ষে সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলার মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুপুর ১টা ও রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। এই ঘটনায় যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী ইঞ্জিনচালিত ভটভটির চালককে আটক করেছে পুলিশ।

    নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়ার মমতাজুল ইসলাম মো. পলাশ (২১), তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত; রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজী আব্দুল কুদ্দুস (৪০), তিনি পেশায় মসজিদের ইমাম। এ ছাড়া দুপুরে অপর দুর্ঘটনায় ইজিবাইকচালক আমিনুল ইসলাম (৪৭) নিহত হন।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে রাজশাহীর দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা মোহনপুরের কেশরহাটের দিকে যাচ্ছিল। পথে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মালবাহী ভটভটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে পলাশ ও আব্দুল কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    এ ছাড়া দুপুর ১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাঁশহাটা এলাকায় চার্জার ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম নিহত হন। তিনি উপজেলার সাঁকোয়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে। আমিনুল পেশায় ভ্যানচালক।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ভাড়া নিতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে কেশরহাট বাঁশহাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোস্তাহিদ। মোস্তাহিদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট এলাকায়।

    মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, দুর্ঘটনায় সিএনজি দুমড়ে মুচড়ে গেছে। ভুটভুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

    Share. Facebook Twitter
    admin
    • Website

    Related Posts

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫11

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫24

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫2
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,801

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,181

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,140

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,278

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    By Sad Binডিসেম্বর ৭, ২০২৫13

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার…

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.