আজ, শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা; তারিখ ও ব্যালটের রং প্রকাশ

    ডিসেম্বর ১১, ২০২৫

    ৪২ ফুট গভীরেও সাজিদের সন্ধান মেলেনি, নতুন সিদ্ধান্ত ফায়ার সার্ভিসের

    ডিসেম্বর ১১, ২০২৫

    আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?

    ডিসেম্বর ১১, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা; তারিখ ও ব্যালটের রং প্রকাশ
    • ৪২ ফুট গভীরেও সাজিদের সন্ধান মেলেনি, নতুন সিদ্ধান্ত ফায়ার সার্ভিসের
    • আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?
    • তপশিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলো ইসি
    • চাঁদাবাজদের কারণে দেশের মানুষ স্বস্তি পাচ্ছে না-জামায়াতের আমির
    • কেন মা ও মেয়েকে হত্যা করেছেন? জানালো গৃহকর্মী আয়েশা
    • তারেক রহমান দেশে পা দিলে যেন দেশ কেঁপে উঠে-মির্জা ফখরুল
    • ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমারসহ বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»শেখ হাসিনাকে দেওয়া হলো ছয় মাসের কারাদণ্ড
    রাজনীতি

    শেখ হাসিনাকে দেওয়া হলো ছয় মাসের কারাদণ্ড

    Sad BinBy Sad Binজুলাই ২, ২০২৫Updated:জুলাই ২, ২০২৫No Comments65 Views

    সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ ২ জুলাই রোজ বুধবার দুপুর বেলা বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেন তিন সদস্যের ট্রাইব্যুনাল । ট্রাইব্যুনালের অন্য দুইজন সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    শেখ হাসিনা গত ২০২৪ সালের ২৫ অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় বলেন, “আমি ২২৭ জনকে মারার জন্য লাইসেন্স পেয়েছি।” কথোপকথনের এই অডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে ব্যাপক পরিমাণ বিতর্ক সৃষ্টি করে। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর থেকেই দেশের বিভিন্ন মহলে এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ।

    চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই বক্তব্য শুধু অপ্রত্যাশিত নয়, বরং এটি এই দেশের বিচারব্যবস্থা, সরাসরি চ্যালেঞ্জ করে আইনের শাসন এবং সংবিধানপ্রদত্ত মানবাধিকারকেও । বিচার বিভাগের কার্যক্রমকে এই বক্তব্যের মাধ্যমে হুমকির মুখে ফেলা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

    এ মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য গত ১৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেন । আদালতের ইতিহাসে এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও, একজন আইনজীবী নিয়োগ করা হয় ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রীয় খরচে শেখ হাসিনার পক্ষে ।

    ট্রাইব্যুনাল বুধবারের শুনানিতে শেখ হাসিনার ওই ফাঁস হওয়া অডিও রেকর্ড শুনে। আদালত পর্যবেক্ষণে বলেন, “একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীর মুখ থেকে এ ধরনের বক্তব্য হচ্ছে আদালতের প্রতি এক অবজ্ঞা, যা বিচারপ্রক্রিয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এক বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলো।”

    সব দিক বিবেচনার পর আদালত রায় ঘোষণা করেন যে, স্পষ্টভাবে আদালত অবমাননার শামিল এবং এটি বিচারব্যবস্থার প্রতি হুমকি দেখা গিয়েছে শেখ হাসিনার এই বক্তব্য । তাই তাকে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় । ট্রাইব্যুনাল আরও উল্লেখ করে, ভবিষ্যতে কোনোদিন এ ধরনের মন্তব্য বা আচরণ দেশের সংবিধান, আইন এবং বিচারব্যবস্থার ওপর আস্থা ও সম্মানহানির চেষ্টা হিসেবে বিবেচিত হবে।

    শেখ হাসিনা পলাতক হওয়ায় এই দণ্ড কার্যকর করার জন্য পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    Tasin/DBN

    #ছাত্র আন্দোলন #কোটা সংস্কার আন্দোলন notun khobor todays news অন্তর্বর্তী_সরকার আজকের খবর টপ নিউজ ফিচার্ড নিউজ শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা; তারিখ ও ব্যালটের রং প্রকাশ

    ডিসেম্বর ১১, ২০২৫73

    আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?

    ডিসেম্বর ১১, ২০২৫20

    তপশিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলো ইসি

    ডিসেম্বর ১১, ২০২৫75
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,807

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,192

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,158

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,287

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,264
    হাইলাইটস
    জাতীয়

    জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা; তারিখ ও ব্যালটের রং প্রকাশ

    By Sad Binডিসেম্বর ১১, ২০২৫73

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। সন্ধা ৬টায়…

    ৪২ ফুট গভীরেও সাজিদের সন্ধান মেলেনি, নতুন সিদ্ধান্ত ফায়ার সার্ভিসের

    ডিসেম্বর ১১, ২০২৫

    আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?

    ডিসেম্বর ১১, ২০২৫

    তপশিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলো ইসি

    ডিসেম্বর ১১, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.