আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে
    • ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান
    • রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
    • স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা
    • মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও
    • প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে-পররাষ্ট্র উপদেষ্টা
    • গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
    • ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»ড. ইউনূস সাহেবের গঠন করা বিভিন্ন কমিশন থেকে প্রতারণা মানুষ আশা করেনি-রিজভী
    রাজনীতি

    ড. ইউনূস সাহেবের গঠন করা বিভিন্ন কমিশন থেকে প্রতারণা মানুষ আশা করেনি-রিজভী

    Sad BinBy Sad Binঅক্টোবর ৩০, ২০২৫No Comments11 Views

    সামগ্রিক স্বাধীনতা ভোগ করার জন্য আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি না, কারিগরি হবে কি না, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

    তিনি বলেন, আমরা সবাই ড. ইউনূস সাহেবকে সম্মান করি, তিনি হচ্ছেন একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার বিএনপিসহ আন্দোলনরত সব দল তো তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে যে এ ধরনের প্রতারণামূলক কাজ করা হবে সেটা মানুষ কখনো আশা করে না।

    আজ ৩০ অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদরের পাঁচুরিয়া ইউনিয়নে গিয়ে তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর হলো, যখন স্বাক্ষর করেছে সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের কাগজটি চূড়ান্তভাবে জামা দিলেন ঐকমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে। কিন্তু দেখা গেল সেখানে বিএনপি যে পাতা স্বাক্ষর করেছে, সেটা নেই। অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। এটা জাতির সাথে প্রতারণার শামিল।

    রিজভী আরও বলেন, এই দেশ অতিক্রান্ত হচ্ছে এক ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে। একটা পরিস্থিতি গেছে সেটা হচ্ছে ফ্যাসিবাদী আমল। সেটা হচ্ছে গুম খুনের আমল। বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল। কেউ জোরে কথা বলতে পারেনি একটি রাজনৈতিক দলের ভয়ে । ভয় ও আতঙ্কের পরিবেশের আমল ছিল শেখ হাসিনার আমল। ১৬ বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক আপসহীন সংগ্রাম করা হয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা, মুক্ত কণ্ঠে আমাদের মিছিল করার স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করেছি।

    তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যখন অসুস্থ করা হলো, বন্দি করা হলো, তার যখন চিকিৎসা বন্ধ করে দেওয়া হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা বন্ধ করে দেওয়া হলো, কারাগারে নেওয়া হলো, তখন তারেক রহমান ভার্চুয়ালি প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বিজয়ের পথকে সুগম করেছেন। ৫ আগস্ট সেই ভয়াবহ রক্ত পিপাসু শেখ হাসিনার পতন হয়। মানুষ চেয়েছে তার স্বাধীনতা, অধিকার প্রয়োগ করতে। শেখ হাসিনার আমলের চেয়ে একটু বেশি স্বাধীনতা ভোগ করছেন

    রিজভী বলেন, জুলাই সনদে ধারা রয়েছে ৪৭-৪৮টি, তার মধ্যে কিছু ধারা আইনি করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এখন এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে , দ্বিকক্ষ করতে হলে আবারো সংবিধান সংশোধন করতে হবে। যে প্রস্তাবগুলো আছে এতে সংবিধান বাতিল করতে হবে। নতুন করে নতুন সংবিধান করবেন, না সংবিধানের নিয়ম স্বাধীনতার পর জনগণ ও সমাজের তাগিদ অনুযায়ী সেটা সংশোধিত হতে হয়। এটা আমেরিকা, ভারতে হয়েছে। জনমতের প্রতিফলন নিশ্চিত করার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে। কিন্তু ২৭০ দিনের মধ্যে পার্লামেন্ট গঠনের পর পাস না হলে সেটা অটোমেটিক পাস হবে। পৃথিবীর কোনো দেশে এ ধরনের কোনো ঘটনা নেই, এককেন্দ্রিক, একদলীয় কর্তৃত্ববাদী দেশে সম্ভব। পার্লামেন্ট নির্বাচনের কী দরকার, গণভোট কী দরকার। সত্যিকার গণতন্ত্রের জন্য আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিম আকরাম জীবন দিল, তারপরও ঐকমত্য কমিশন এ ধরনের ভেজাল, জনগণের সঙ্গে একটি প্রতারণামূলক জুলাই সনদ কীভাবে হয়। নতুন সংবিধান করতে চান, সেটা অন্য জিনিস। জুলাই সনদে, সংবিধানের মধ্যে যেটা করা হয়েছে, সেটা পার্লামেন্টের মাধ্যমে পাস করতে হবে।

    তিনি বলেন, আমরা নিরাশাবাদী নই, আমরা আশাবাদী। জনগণের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে, সংবিধান অনুযায়ী করতে হবে। আওয়ামী লীগ আসলে একদলীয় কর্তৃত্ববাদী শাসন তারা করেন, বাকাশাল করেছেন, সমস্ত দল তারা নিষিদ্ধ করেছেন, সংবাদপত্র নিষেধ করেছেন। সেটি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন আবার সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র, মানুষের কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা অবাধ করে দিয়েছেন। গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ জিয়াউর রহমান দিয়েছেন। যে সংবিধানের মধ্যে আল্লাহর নাম ছিলো না জিয়াউর রহমান সেখানে আল্লাহর নামও সংযোজন করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন সেখানে। তিনি সংবিধানে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছিলেন, যেটি শেখ হাসিনা মুছে দিয়েছেন

    রিজভী বলেন, এবার আপনারা এইচএসসির রেজাল্ট দেখেছেন। ফলাফলের কী অবস্থা। আগে খাতায় না লিখলেও পাস করিয়ে দেওয়া হতো, জিপিএ-৫ দিয়ে দেওয়া হতো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যেত তখন দেখা যেত তারা কিছু লিখতে পারে না। এবার মেধা ও প্রস্তুতির প্রতিফলন ঘটেছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে আরও বেশি নজর দেওয়া দরকার ছিল। কারণ আড়াই শতাংশেরও বেশি ছাত্র ছাত্রী যাদের আরও ভালো রেজাল্ট করার কথা ছিলো তারা করতে পারেনি। খাতা ভালো মতন দেখা হয়নি। খাতা ভালো মতো না দেখার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো হয়নি। এটা একটা ক্রাইম।

    ড. ইউনূস সাহেবের গঠন করা বিভিন্ন কমিশন থেকে প্রতারণা মানুষ আশা করেনি-রিজভী প্রধান উপদেষ্টা ফিচার্ড নিউজ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫3

    গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা

    ডিসেম্বর ৭, ২০২৫11

    ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব

    ডিসেম্বর ৭, ২০২৫12
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,800

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,181

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,140

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,278

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    By Sad Binডিসেম্বর ৭, ২০২৫12

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার…

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.