আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»আইন-আদালত»নুরের ওপর হামলায় সমালোচনার মুখে আইনশৃঙ্খলা বাহিনী-বসেছে জরুরি বৈঠক
    আইন-আদালত

    নুরের ওপর হামলায় সমালোচনার মুখে আইনশৃঙ্খলা বাহিনী-বসেছে জরুরি বৈঠক

    Sad BinBy Sad Binআগস্ট ৩০, ২০২৫No Comments67 Views

    রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন পরিস্থতিতে জরুরি বৈঠকে বসেছেন।

    আজ ৩০ আগস্ট রোজ শনিবার বৈঠকের এই বিষয়টি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

    নজরুল ইসলাম আরও জানান, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে। সিভিলে থাকা যে ব্যক্তি ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছেন তাকে আটক করা হয়েছে কি না বা তার পরিচয় উদঘাটন হয়েছে কি না-সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে কাজ চলছে।”

    গণ অধিকার পরিষদের ওপর লাঠিচার্জ করার সময় পুলিশ-সেনা বাহিনীর সামনে মেরুন রঙের শার্ট পরা এক ব্যক্তি- ছাত্রনেতা সম্রাটকে এলোপাথাড়ি লাঠিপেটা করছে-ভিডিওতে এটিও দেখা যায়।

    তিনি নিজেকে ওই সময় পুলিশ সদস্য দাবি করেন। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখনো তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

    এদিকে নুরের শারীরিক অবস্থা সম্পর্কে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, “হামলায় নুরের নাকের হাড় ভেঙে গেছে। চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়।”

    প্রসঙ্গত, গতকাল ২৯ আগস্ট শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী । বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ওই ঘটনায় বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

    নুরের ওপর হামলায় সমালোচনার মুখে আইনশৃঙ্খলা বাহিনী-বসেছে জরুরি বৈঠক ফিচার্ড নিউজ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8

    ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জারা জামান–শাহেন শাহ ‘খিলাড়ি’

    ডিসেম্বর ৫, ২০২৫7

    আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক: নতুন এসপিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

    ডিসেম্বর ৪, ২০২৫3
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.