আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে
    • ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান
    • রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
    • স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা
    • মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও
    • প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে-পররাষ্ট্র উপদেষ্টা
    • গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
    • ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»সর্বশেষ খবর»সিলেট-সুনামগঞ্জে বজ্রপাতে ৮ জন নিহত
    সর্বশেষ খবর

    সিলেট-সুনামগঞ্জে বজ্রপাতে ৮ জন নিহত

    adminBy adminসেপ্টেম্বর ২৯, ২০২৪No Comments1 Views

    প্রতিনিধি

    বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে সিলেট ও সুনামগঞ্জের পাঁচ উপজেলায় পৃথক ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সিলেটে তিনজন ও সুনামগঞ্জের পাঁচজন রয়েছেন।

    শনিবার দিবাগত রাত থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পৃথক সময়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

    জানা যায়, বজ্রপাতে সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রাম সংলগ্ন ডুবির হাওরে, দুপুরে সিলেট সদর উপজেলার কাটিমারা গ্রামে এবং কোম্পানীগঞ্জের রাজনগরে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

    এ দিকে সুনামগঞ্জে শনিবার রাত থেকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়ে রোববারও অব্যাহত ছিল। রোববার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বজ্রপাতে তিন উপজেলার চার জেলের মৃত্যু হয়েছে। এরমধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে, জামালগঞ্জে এক, ছাতকে একজন মারা যান। তবে বিশ্বম্ভরপুরে আরেকজন মারা গেছেন। যদিও তার মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হতে পারে বলে বেশিরভাগ স্থানীয় ব্যক্তি দাবি করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথে নিহত রেদওয়ান আহমদ (১৯) সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে এবং সিলেট এমসি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আর সিলেট সদর উপজেলায় নিহত আনছার আলী (৫৫) পেশায় দিনমজুর। কোম্পানীগঞ্জে মারা যান মাসুক আহমেদ (৪১) নামে এক ব্যক্তি।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে আরও জানা যায়, রোববার সকাল ৭টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের। জামালগঞ্জে ভোর রাতে আরেক বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ির পাশের নয়াহাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান তিনি। এ ছাড়া ছাতক উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুন্দর আলী নামে আরেক জেলে মারা গেছেন। বাড়ির পাশের হাওরে সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি।

    সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন রোববার দুপুরে বলেন, সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে চারজন জেলে মারা গেছেন। এ ছাড়া বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন। তবে বিশ্বম্ভরপুরের স্থানীয় অনেকেই ওই ব্যক্তির মৃত্যুকে বজ্রপাতেই মারা গেছেন বলে দাবি করছেন। মৃতদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, জামালগঞ্জ থানার ওসি এসএম কামাল হোসেন ও ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বজ্রপাতে নিজ নিজ এলাকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    টপ নিউজ ফিচার্ড নিউজ
    Share. Facebook Twitter
    admin
    • Website

    Related Posts

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫3

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫9

    গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা

    ডিসেম্বর ৭, ২০২৫11
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,801

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,181

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,140

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,278

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    By Sad Binডিসেম্বর ৭, ২০২৫13

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার…

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.