আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»দলের ভেতরে এখন অনেকে হালুয়া-রুটির ভাগ নিতে আসছেঃ মির্জা আব্বাস
    রাজনীতি

    দলের ভেতরে এখন অনেকে হালুয়া-রুটির ভাগ নিতে আসছেঃ মির্জা আব্বাস

    Sad BinBy Sad Binজুন ২৯, ২০২৫Updated:জুন ২৯, ২০২৫No Comments7 Views

    সংখ্যানুপাতিক ভোটব্যবস্থার নাম করে দেশে নতুন এক প্রকার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এই ষড়যন্ত্র নিয়ে অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে একটি বিশেষ গোষ্ঠী সংখ্যানুপাতিক ভোটকে ধ্বংসের দিকে ঠেলে দিতে মাব্যবস্থার দাবি তুলছে এবং চেষ্টা করছে দেশের অগ্রগতি রুখে দেওয়ার ।

    আজ ২৯ জুন রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন ।

    মির্জা আব্বাস সেখানে বলেন,

    “প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত এই দেশের মানুষ । কেউ এসে হঠাৎ করে বলে যাবে যে, পিআর সিস্টেমে নির্বাচন হবে ; তা তো হয় না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এটা জোর করে চাপিয়ে দেওয়ার নামান্তর।”

    তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র রয়েছে এই ধরনের দাবির পেছনে , যাতে করে একটি বিশেষ মহল রাজনৈতিক সুবিধা আদায় করতে পারে।

    সেখানকার বক্তব্যে মির্জা আব্বাস দাবি করেন,

    “একটা চক্র দেশ-বিদেশে বিএনপিকে বিতর্কিত করতে উঠেপড়ে লেগেছে। তারা অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে , যেন আমরা গণতন্ত্রবিরোধী বা ষড়যন্ত্রী হিসেবে পরিচিত হই।”

    তিনি আরও স্পষ্ট করেন যে,

    বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং দেশকে একটি সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার দিকে এগিয়ে নিতে চায় বিএনপি। কিন্তু কিছু মহল ষড়যন্ত্র করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরিয়া হয়ে উঠেছে।

    মির্জা আব্বাস তার বক্তব্যের একপর্যায়ে দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্ক বার্তা দিয়ে বলেন,

    “চাঁদাবাজদের আর রেহাই নেই; সে বিএনপির হলেও তাকে আর ছাড় দেওয়া হবে না। দলের মধ্যে যেকোনো অসৎ উপাদানকে আমাদের প্রতিরোধ করতে হবে। দলের ভেতরে এখন অনেকে হালুয়া-রুটির ভাগ নিতে আসছে, আমাদের এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।”

    তিনি বলেন, একটি নীতিনিষ্ঠ দল হচ্ছে বিএনপি । এখানে ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি করার সুযোগ নেই। দলের শুদ্ধিকরণ ও নতুন নেতৃত্ব তৈরির এই সময়টিতে সবাইকে সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।

    Tasin/DBN

    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.