আজ, মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে
    • ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান
    • রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
    • স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা
    • মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও
    • প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে-পররাষ্ট্র উপদেষ্টা
    • গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
    • ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»রাজধানীরতে তীব্র যানজট: রাজনৈতিক কর্মসূচিতে স্থবির নগরজীবন, যা জানালেন ডিএমপি
    রাজনীতি

    রাজধানীরতে তীব্র যানজট: রাজনৈতিক কর্মসূচিতে স্থবির নগরজীবন, যা জানালেন ডিএমপি

    Sad BinBy Sad Binমে ২৮, ২০২৫Updated:মে ২৮, ২০২৫No Comments32 Views

    ২৮ মে ২০২৫
    আজ বুধবার সকাল থেকেই তীব্র যানজটের মুখোমুখি হয়ে পড়ে রাজধানী ঢাকার তিনটি ব্যস্ততম অঞ্চল—মতিঝিল, শাহবাগ ও পল্টন । আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয় এ যানজট এবং দুপুর ১টা পর্যন্ত ক্রমেই তীব্র আকার ধারণ করতে থাকে। মূলত এই বিপর্যয়ের সৃষ্টি হয় বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক রাজনৈতিক কর্মসূচিকে ও তাদের সমাবেশকে কেন্দ্র করেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র থেকে জানা যায়, বিএনপির তিনটি অঙ্গসংগঠন রয়েছে। তা হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। মূলত তাদের আয়োজনে পল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ কে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হয় রাজধানীর এই কেন্দ্রস্থলে । নারায়ণগঞ্জ,গাজীপুর, মানিকগঞ্জ, কুমিল্লাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার কর্মী বাস, মাইক্রোবাস ও পিকআপে করে প্রবেশ করেন রাজধানীতে । এর কারণে ঢাকার প্রবেশপথগুলোতেই সকাল থেকে তীব্র যানজট শুরু হয়, যা ধীরে ধীরে পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়ে ।

    পল্টন মাঠকে কেন্দ্র করে দীর্ঘ যানজট সৃষ্টি হয় জিরো পয়েন্ট, প্রেসক্লাব মোড়, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল ও আশপাশের এলাকায় । ঢাকার এসব এলাকার সড়কে কার্যত যান চলাচল অচল করে দেয় এই মিছিল, স্লোগান ও দলীয় ব্যানারসহ সমাবেশমুখী নেতাকর্মীদের ঢল ।

    একই সময়ে শাহবাগ এলাকায় সৃষ্টি হয় ভিন্ন একটি পরিস্থিতি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির পর সকাল সাড়ে ৮টার দিকে দলটির নেতাকর্মীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তাদের এই আকস্মিক জমায়েত মূল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা, কাঁটাবন, বাংলামোটর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয় চরম যানজট।

    শাহবাগে দায়িত্বে থাকা এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, “পূর্ব ঘোষণা ছাড়াই জামায়াত কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়, ফলে সড়ক বন্ধ হয়ে যায় এবং যান চলাচলও বন্ধ হয়ে যায় এবং তা আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।”

    অন্যদিকে সকাল ১০টার পর থেকেই মতিঝিল এলাকায় একেবারে থেমে যায় যানবাহনের গতি । রাজধানীর প্রধান বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিত এই এলাকায় কর্মজীবী মানুষের জন্য সৃষ্টি হয় একপ্রকার ‘অবরুদ্ধ’ পরিস্থিতির । অনেকেই বিকল্প পথে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন অফিসে পৌঁছাতে না পেরে ।

    শান্তিনগর এলাকায় যানজটে আটকে থাকা যাত্রী মো. আব্দুল কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “উত্তরা থেকে বের হয়েছি সকাল ১১টায় , এখনও পৌঁছাতে পারিনি মতিঝিলে । এই যানজট একেবারেই অসহনীয় হয়ে উঠেছে প্রচণ্ড গরমে ।”

    নাইটিঙ্গেল মোড়ে আটকে থাকা সিএনজি চালক আনোয়ার হোসেন যানজটের বিষয়ে জানান, “আজ হয়তো সিএনজির জমার টাকাই উঠাতে পারবো না। এখন পর্যন্ত ট্রিপ করেছি মাত্র একটা । বের হতে পারছি না কাকরাইল-নাইটিঙ্গেল থেকে ।”

    ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম এই বিষয়ে জানান, “যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে শাহবাগ ও এর আশপাশের এলাকায় । আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।”

    ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি জালাল উদ্দিন চৌধুরী এই যানজটের বিষয়ে বলেন, “আজ রাস্তায় প্রচণ্ড চাপ রয়েছে রাজনৈতিক কর্মসূচির কারণে । কিছু এলাকায় রাস্তা ফাঁকা রাখার উদ্যোগ নিয়েছি যাতে অন্তত জরুরি যান চলাচল করতে পারে।”

    Tasin/DBN

    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫5

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫17

    ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব

    ডিসেম্বর ৭, ২০২৫12
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,801

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,181

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,140

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,278

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    By Sad Binডিসেম্বর ৭, ২০২৫18

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার…

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.