ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহষ্পতিবার (২৭শে নভেম্বর) কমিশন এ সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের জন্য অনুমো দন হওয়া দুদকের সংক্ষিপ্ত নথিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের জন্য আমলে নিয়েছে দুদক। জানা গেছে, শিগগিরই অনুসন্ধানকারী কর্মকর্তা এজাজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির তথ্য চেয়ে উত্তর সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাবেন। এরপর অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে এজাজকে জিজ্ঞাসাবাদ করা হবে। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে একবছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
সদ্য খবরঃ
- নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
- বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
- মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
- সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
- আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
- আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ

