আজ, শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ থেকে ৫ ঘণ্টায় আনা হবে-জামায়াতে আমির
    রাজনীতি

    ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ থেকে ৫ ঘণ্টায় আনা হবে-জামায়াতে আমির

    Sad BinBy Sad Binঅক্টোবর ২৭, ২০২৫No Comments45 Views

    ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    গতকাল ২৬ অক্টোবর রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’র আয়োজনে এক গণসংবর্ধনায় এই ঘোষণা দেন জামায়াত আমির ।

    শফিকুর রহমান এই বিষয়ে বলেন, যদি আমরা সুযোগ পাই, আমরা মায়েদের আরেকটা বাড়তি সম্মান করবো, তাদের প্রতি সেটা হবে ইনসাফ। একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন, তাকে লালন-পালন করছেন; আবার ক্ষেত্র বিশেষে তিনি দায়িত্ব পালন করছেন একজন পেশাজীবী হিসেবেও । আমারও ৮ ঘণ্টা কাজের সময়, তারও ৮ ঘণ্টা কাজের সময়, এটা কি তার ওপর অবিচার নয়?

    তিনি বলেন,

    ইনশাল্লাহ, আমরা ক্ষমতায় গেলে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনবো। একজন মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান জানানোর জন্য এামদের এটি করতে হবে। তাদের প্রতি এটাই হবে ইনসাফ, এটা তাদের প্রতি কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি ৮ ঘণ্টার জায়গায় তাদের জন্য ৫ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার যে সম্মান আমাদের দিয়েছে, আমাদের উচিত ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় সেরে ফেলা।

    মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা মানব হত্যাকারী, তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অব জাস্টিস চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি জাতির এ আমানত আমাদের হাতে তুলে দেয়, আমরা ইনশাল্লাহ তা করব।’

    এর আগে ২৫ অক্টোবর শনিবার জামায়াতের আমির মিশিগানের ডেট্রয়টের হ্যামট্রামিকে নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে সেখানে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে জামায়াতে ইসলামী। পররাষ্ট্রনীতিতে কারও প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান আমীর।

    আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় গেলে নিপীড়িত মানুষের পাশে থাকবে জামায়াত।

    জামায়াত আমির বলেন, কেউ মজলুম হলে তিনি যে ধর্মেরই হোন না কেন তাদের পাশে থাকবে জামায়াত। সে যে ধর্মের মানুষ হোক যদি মজলুম হয় তাহলে তার পাশে আামদের দাঁড়াতে হবে। দেশে হোক বিদেশে হোক সবখানে।

    শেখ হাসিনাকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, অতীতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি হয়েছে। ব্যাংক লুট হয়েছে। বিদেশে পাচার করা হয়েছে অর্থ। আর তাই ব্যাংকিং ও আর্থিক খাত ঢেলে সাজানোর পরিকল্পনা তুলে ধরেন তিনি।

    জামায়াত আমির বলেন, অর্থনৈতিক জোন। ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে। বিদেশে অর্থ পাচার করা হয়েছে। চোররা সব চুরি করে নিয়ে গেছে। আমরা ক্ষমতায় গেলে চুনোপুটি বাদ গেলেও রাখব বোয়াল কেউ ছাড় পাবে না। ব্যাংক ও আর্থিকখাতকে ঢেলে সাজানো হবে।

     

    আজকের খবর নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.