আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»“নির্বাচনী রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব”: নির্বাচনী ঘোষণায় হতাশ বিএনপি
    রাজনীতি

    “নির্বাচনী রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব”: নির্বাচনী ঘোষণায় হতাশ বিএনপি

    Sad BinBy Sad Binমে ২৭, ২০২৫No Comments11 Views

    ২৭ মে ২০২৫:
    একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যে আয়োজনে দৃশ্যমান রোডম্যাপ না থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তীব্র হতাশা প্রকাশ করেছে । বিএনপি-র শীর্ষ নেতারা এই বিষয়ে বলেছেন, নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রূপরেখা এই বছরের ডিসেম্বরের মধ্যে ঘোষণা না করা হলে আর সম্ভব হবে না বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার হাত অব্যাহত রাখা ।

    আজ মঙ্গলবার বিকেল বেলা দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন। তিনি এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক রাজনৈতিক সংলাপের প্রসঙ্গ তুলে ধরেন।

    তিনি এই বিষয়ে বলেন, “আমরা ২৪ মে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে পরিষ্কার একটি বক্তব্য আসবে বলে আমরা আশা করেছিলাম । কিন্তু নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে পরিষ্কার বক্তব্য আসেনি। এতে শুধুমাত্র আমরা নয়, হতাশ হয়েছে পুরো জাতি ।”

    তিনি সেখানে আরও বলেন:

    “নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে এই সরকারকে আমরা আর সহযোগিতা করতে পারব না কোনোভাবেই।”

    বিএনপির দাবি করছেন, যে বক্তব্য উপদেষ্টা পরিষদের বিবৃতিতে প্রকাশ করা হয়েছে, তা ছিল সম্পূর্ণ ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’।

    ড. মোশাররফ বলেন, “উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে জাতিকে যে বক্তব্য জানানো হয়েছে, তাতে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি নির্বাচনের ব্যাপারে ,”।

    ড. মোশাররফ আরও উল্লেখ করেন, “ একটি দেশের সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। বারবার আমরা বলে এসেছি, নির্বাচন প্রক্রিয়া ও সংস্কার একসঙ্গে চলতে পারে।”

    সরকারের ওপর আস্থাহীনতা ও নিরপেক্ষতার ঘাটতির অভিযোগ করেন সংবাদ সম্মেলনে বিএনপির এই শীর্ষ নেতা ।
    তিনি সম্মেলনে বলেন:

    “সাধারণ মানুষের মনে সরকার পরিচালনা করার ক্ষেত্রে নিরপেক্ষতার ঘাটতি থাকা ও দুর্বলতা থাকার কারণে সন্দেহ ও সংশয় সৃষ্টি হচ্ছে। যে প্রত্যাশা প্রধান উপদেষ্টাকে ঘিরে তৈরি হয়েছিল, তা এখন ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে।”

    এ সময় ড. মোশাররফ হোসেন বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটেছে এই দেশের জনগণের রক্তের বিনিময়ে , কিন্তু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে সাম্প্রতিক কিছু পদক্ষেপ ।”

    ইশরাক হোসেনের মেয়র পদে বিজয় সংক্রান্ত প্রসঙ্গ ও শপথ নিয়ে প্রশ্ন তুলে ড. মোশাররফ হোসেন বলেন:

    “এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশিত হওয়ার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি তার শপথ গ্রহণের । আমরা চাই আর বিলম্ব না করে দ্রুত শপথ গ্রহণ করানো হোক।”

    বিএনপি নির্বাচনী ও প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও উত্থাপন করে এই মন্তব্যের মাধ্যমে।

    বিএনপি স্পষ্ট ভাষায় এই সংবাদ সম্মেলনে জানিয়ে দেয় যে কোনও সময়েই তারা পদত্যাগ দাবি করেনি প্রধান উপদেষ্টার , কিন্তু বিএনপি সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকবে নিরপেক্ষতা ও রোডম্যাপ না থাকলে ।

    “নির্বাচনী পরিকল্পনা দিতে হবে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তা না হলে গড়ে উঠবে গণআন্দোলনের নতুন ধারা ,”— বলেন বিএনপির এই নেতা।

    Tasin/DBN

    #ছাত্র আন্দোলন #কোটা সংস্কার আন্দোলন bnp bnp news india notun khobor todays news অন্তর্বর্তী_সরকার আজকের খবর টপ নিউজ ফিচার্ড নিউজ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.