আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»নির্বাচনে জামায়াত বিজয়ী হলে আমি বিষ খাইয়্যাম-ফজলুর রহমান
    রাজনীতি

    নির্বাচনে জামায়াত বিজয়ী হলে আমি বিষ খাইয়্যাম-ফজলুর রহমান

    Sad BinBy Sad Binনভেম্বর ২২, ২০২৫No Comments5 Views

    কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই আসনে জামায়াত যদি বিজয়ী হয় এবং দেশে সরকার গঠন করতে পারে, তাহলে তিনি বিষ খাবেন। তিনি জামায়াতকে মুনাফেক, বেইমান এবং অকৃতজ্ঞ বলেও উল্লেখ করেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

    সমাবেশে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! এরা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম।”

    তিনি আরও উল্লেখ করেন, “এরা যে বেঁচে আছে এটাই হচ্ছে শেখ মুজিবুর রহমানের দয়া, এটাই জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া।” তিনি স্মরণ করিয়ে দেন, গত ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরে জামায়াত বলেছিল, ম্যাডাম আমাদের বাঁচান, তাদের তখন বাঁচানো হয়েছিল। এখন ফণা তুলছে সেই সাপ। 

    তিনি অভিযোগ করেন, জামায়াত ছাড়া আর কেউ বিএনপিকে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার বলে না।

    ফজলুর রহমান নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান।

    তিনি আরও বলেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ভোটার, তার কাছেই আমি ভোট চাই। দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল।

    কর্মী সমাবেশে ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    নির্বাচনে জামায়াত বিজয়ী হলে আমি বিষ খাইয়্যাম-ফজলুর রহমান
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.