আজ, শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»আমরা যদি জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে-আমীর খসরু
    রাজনীতি

    আমরা যদি জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে-আমীর খসরু

    Sad BinBy Sad Binনভেম্বর ২২, ২০২৫No Comments3 Views

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক, যা একে অপরকে ছাড়া চলতে পারে না। তিনি দাবি করেন, গণতন্ত্র বিএনপিকে ছাড়া চলতে পারে না, আবার বিএনপিও গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না।

    আজ ২২ নভেম্বর রোজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    তিনি আরও বলেন, এই গণতন্ত্রের জন্য খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ও স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। ফলে, গণতন্ত্র আর বিএনপিকে আলাদা করা সম্ভব নয়।

    আমীর খসরু উল্লেখ করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের এই সংগ্রাম এখনো চলছে এবং তা শেষ হয়নি।

    সাবেক এই মন্ত্রী বলেন, গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় দেশবাসী আছে। তবে তিনি সতর্ক করে দেন যে, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করার জন্য গণতন্ত্র বিরোধীরা এখনও সক্রিয়ভাবে চক্রান্ত করছে।

    তিনি হুঁশিয়ারি দেন, গণতন্ত্র বিরোধীরা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, কারণ গণতন্ত্র না থাকলে একটি গোষ্ঠী লাভবান হয়।

    আমীর খসরু আরও বলেন, আমরা যদি জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে, হেরে যাবে গণতন্ত্র , আমরা হেরে যাবো। সুতরাং এই যুদ্ধে আমাদের জিততে হবে। ৭ নভেম্বরের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করে জিয়াউর রহমান যেভাবে এদেশকে মুক্ত করেছিলেন, বাংলাদেশকে সেই চেতনায় মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আমতে হবে।

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, একটি গোষ্ঠী একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে এবং অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে জোর-জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে।

    তিনি জোর দিয়ে বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী হওয়ার কারণে তারা কারও মুখোমুখি হচ্ছেন না বা কোনো সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছেন না।

    তিনি মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, কারণ শত সংস্কার করেও কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়।

    আমরা যদি জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে-আমীর খসরু ফিচার্ড নিউজ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.