আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»নির্বাচন কমিশনকে দ্রুত গণভোটের রূপরেখা প্রকাশ করতে হবে-নাসীরুদ্দীন
    রাজনীতি

    নির্বাচন কমিশনকে দ্রুত গণভোটের রূপরেখা প্রকাশ করতে হবে-নাসীরুদ্দীন

    Sad BinBy Sad Binনভেম্বর ১৯, ২০২৫Updated:নভেম্বর ১৯, ২০২৫No Comments2 Views

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসন্ন নির্বাচনে এনসিপি পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে গণভোটের রূপরেখা নির্বাচন কমিশনকে (ইসি) দ্রুত প্রকাশ করতে হবে। তিনি ইসির স্বতন্ত্রতা, নারী ভোটারদের নিরাপত্তা এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।

    আজ ১৯ নভেম্বর রোজ বুধবার নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করে  নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন ।

    আসন্ন নির্বাচনে গণভোট পরিচালনার বিষয়টি একটি বড় বিষয় হিসেবে তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণভোট কীভাবে পরিচালিত হবে, এটি কবে বাস্তবায়ন করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ– প্রতারণা প্রতিরোধের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেওয়া হয়েছে কি না নির্বাচন কমিশনকে দ্রুত এগুলো প্রকাশ করতে হবে।

    তিনি জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী এনসিপি প্রস্তুতি নেবে এবং প্রয়োজনে সব সহযোগিতা দেবে।

    এনসিপির মুখ্য সমন্বয়ক নির্বাচন কমিশনের (ইসি) স্বতন্ত্রতা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন,কমিশন যদি সব রাজনৈতিক দল থেকে সম্পূর্ণরুপে স্বাধীন থাকে, তবে এনসিপি ১০০ শতাংশ সহযোগিতা প্রদান করবে। আমরা অন্যান্য সহযোগী দলকেও আহ্বান জানাচ্ছি কো-অপারেশন মোডে আসার জন্য।

    নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন । তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীরা ইলেকশনের সময় সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, তাই এই বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।

    তরুণ ভোটারদের নির্বাচনে উৎসাহিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার পরামর্শ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি মনে করেন, এতে নির্বাচনী প্রক্রিয়ার গণতান্ত্রিক সম্মান বজায় থাকবে এবং তরুণরা ভুল পথে চালিত হবে না, যা দেশের জন্য ইতিবাচক হবে।

    প্রবাসী ভোটারদের অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের জন্য সময় সীমিত। যদি প্রক্রিয়া আগে থেকে চালু করা হয়, তাহলে অংশগ্রহণ বাড়বে, যা ভোটার সংখ্যা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।

    তিনি নির্বাচনের প্রতীক ও প্রার্থীর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করার গুরুত্বে জোর দেন। তার মতে, প্রতীক একজন প্রার্থীর পরিচয়, যা ভোটারদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করে।

    যোগাযোগ ব্যবস্থার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রস্তাব করেন, প্রতিটি রাজনৈতিক দলের জন্য একজন অফিসার ট্যাগ করা হলে দলের উদ্বেগ ও কনসার্ন সহজভাবে জানানো সম্ভব হবে।

    নতুন ভোটারদের (১৮ বছর পূর্ণ হওয়া) বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নির্বাচনের দিন যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটারের মধ্যে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

    এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দীর্ঘ সময় পরে বাংলাদেশে একটি সুযোগ এসেছে, যেখানে প্রার্থীরা নিজস্ব প্রতীকে ভোটে অংশগ্রহণ করে তাদের পরিচয় প্রদর্শন করতে পারবে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করার এবং নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সব সহযোগিতা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.