নারায়ণগঞ্জ সিটি করপোরে শনের সাবেক মেয়র ডা . সেলিনা হায়াত আইভী কে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ।
আজ ১৮ই নভেম্বর রোজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের দুটি পৃথক আদালতে অনুষ্ঠিত হয় এই মামলার শুনানি ।
জানা যায়, এর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলাটির শুনানি হয় এবং ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আকতার মনির আদালতে । আদালতে ডা. আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানি শেষে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এবিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যে পাঁচটি মামলায় নতুন করে তাকে এই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেইসব মামলার এজাহারে নাম নেই ডা. আইভীর এর। মূলত তাঁর জামিন বিলম্বিত করার উদ্দে শ্যেই নতুন করে এসব মামলা সাজানো হয়েছে। আমরা আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। উল্লেখ্য, এর আগে গত ৯ই মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার
করা হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা আগের পাঁচটি মামলায় হাইকোর্টথেকে জামিন মিললেও পরবর্তীতে সেই জামিন আদেশ স্থগিত করা হয়।

