আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে
    • ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান
    • রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
    • স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা
    • মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও
    • প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে-পররাষ্ট্র উপদেষ্টা
    • গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
    • ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল মহান আল্লাহর প্রতি আস্থা-সালাহউদ্দিন
    রাজনীতি

    রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল মহান আল্লাহর প্রতি আস্থা-সালাহউদ্দিন

    Sad BinBy Sad Binনভেম্বর ১৫, ২০২৫Updated:নভেম্বর ১৫, ২০২৫No Comments1 Views

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।

    শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

    সালাহউদ্দিন আহমেদ বলেন,

    আপনারা আজকে যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং এখানে শান্তিপূর্ণভাবে সবার বক্তব্য শুনছেন সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এই শৃঙ্খলা, এই শান্তিপূর্ণভাবে বক্তব্য শোনা ও বোঝার মানসিকতা; আপনাদের দিলে কি চলছে আমি জানি। আপনাদের এখানে সঙ্গে একাত্মতা প্রকাশ জন্যই এসেছি।

    তিনি আরও বলেন,

    আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সেটা এখনো বহাল আছে। অনেকেই এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিন্তু যেটা বহাল নাই; রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা সংযোজন করেছিলেন— মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল, অনুচ্ছেদ ৮ এর মধ্যে। সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন। আপনারা কি চান আমরা সেটা পুনর্বহাল করি? ইনশাল্লাহ আমরা সেটা পুনর্বহাল করব।

    তিনি আরও জানান,

    এখানে বিদেশি মেহমানরা যারা রয়েছেন এবং কথা বলেছেন, আল্লামা ইকবালের (মুসলিম চিন্তাবিদ) শের বলে গিয়েছেন তারা। আপনারা কোরআনের বাণী শুনেছেন। আল্লাহ তায়ালা সারা বিশ্বের রহমতস্বরূপ রাসুল (সা.) কে পাঠিয়েছেন। আমরা সবাই মুসলমান। আমরা ‘লা ইলাহা আল্লাহু মুহাম্মদ রাসুলুল্লাহ’তে বিশ্বাস করি। রাসুল (সা.) বলে গিয়েছেন, ‘আমিই সর্বশেষ নবী। আমার পরে কোনো নবী আসবে না।’ যদি এরপরও কেউ নিজেকে নবী ঘোষণা করে বা দাবি করে তাহলে তিনি রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার মধ্যে নাই। আল্লামা ইকবাল বলেছিলেন ‘কি মুহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যায়…’।

    সালাহউদ্দিন বলেন,

    আমরা নবী সাল্লালাহু সাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাস করি, কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের পরিচয় বিশ্বাস করি। কিন্তু সারা বিশ্বে সমস্ত মুসলমান মিল্লাতে ইসলামিয়া। মুসলিম হিসেবে আমাদের এই বিভক্তির কারণে আজ প্যালেস্টাইন আমাদের ভাইদের উপর হত্যাযজ্ঞ চলছে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদের হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে। শুধু আমাদের দুর্বলতার কারণে।

    সালাহউদ্দিন বলেন,

    যদি আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেয়; যদি এদেশের জনগণ মহব্বত করে আমাদের দায়িত্ব দেয়- আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে আপনাদের আজকের যে দাবি-দাওয়া এসব দাবিদাওয়ার পক্ষে আমরা কাজ করে যাবো। এসব দাবি নিয়ে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে কানুনি ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবো। যারা রসুলুল্লাহর পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।

    ফিচার্ড নিউজ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল মহান আল্লাহর প্রতি আস্থা-সালাহউদ্দিন
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫3

    গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা

    ডিসেম্বর ৭, ২০২৫11

    ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব

    ডিসেম্বর ৭, ২০২৫12
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,800

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,181

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,140

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,278

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    By Sad Binডিসেম্বর ৭, ২০২৫13

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার…

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.