আজ, মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে
    • ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান
    • রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
    • স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা
    • মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও
    • প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে-পররাষ্ট্র উপদেষ্টা
    • গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
    • ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»এই রাজনীতি কীসের? ভুলে ভরা ও বিভ্রান্তিকর এদের রাজনীতি: যা জানালেন রিজভী
    রাজনীতি

    এই রাজনীতি কীসের? ভুলে ভরা ও বিভ্রান্তিকর এদের রাজনীতি: যা জানালেন রিজভী

    Sad BinBy Sad Binজুন ১৫, ২০২৫No Comments24 Views

    ১৫ জুন ২০২৫:
    ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেটাই হবে নির্বাচনের সবচেয়ে উপযুক্ত সময়; এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    একইসাথে তিনি জানান, এই সময়সূচি নিয়ে যারা উষ্মা প্রকাশ করছে, ১৯৭১ সালে তারা বাংলাদেশের জনগণের বিরোধিতা করেছিল।

    তিনি আজ শনিবার বিকেল বেলা গাজীপুরের ভবানীপুরে এক বিক্ষোভ ও সমাবেশে এসব কথা বলেন।

    রিজভী বলেন,

    “ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হলে তা আবহাওয়ার দিক থেকে হবে সবচেয়ে অনুকূল সময়। ওই সময় রমজান মাস নেই, পরীক্ষাও নেই। এর চেয়ে ভালো সময় নির্বাচন আয়োজন করার জন্য আর হয় না। এই সময়েই অতীতেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।” তিনি সেখানে আরও বলেন, “অন্যদিকে প্রচণ্ড গরম পরে এপ্রিল মাসের দিকে, তখন থাকে কালবৈশাখী ঝড় ও নানা প্রাকৃতিক সমস্যা যা বাধা হয়ে দাঁড়ায় ভোটারদের নির্বাচন মাঠ প্রাঙ্গনে উপস্থিত হতে।”

    রিজভী আহমেদ সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোকে ইঙ্গিত তিনি বলেন,

    “আমাদের কিছু তথাকথিত রাজনৈতিক দল এখন নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলছে। তারা নির্বাচনী বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করছে। অথচ ১৯৭১ সালে তারাই অবস্থান নিয়েছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ।”

    তিনি আরও জানান,

    “তারা এখন বলছে ৫ আগস্টের পর আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে, সম্পর্ক উন্নয়ন করবে ভারতের সঙ্গে । তাহলে প্রশ্ন হলো এই রাজনীতি কীসের? ভুলে ভরা ও বিভ্রান্তিকর এদের রাজনীতি । অপরদিকে বিএনপির রাজনীতি ইতিবাচক, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গীকৃত।”

    লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে রিজভী বলেন, “কিছু দলের মনে জ্বালা ধরিয়ে দিয়েছে তাদের এই বৈঠক । এতেই বোঝা যায়, তারা ভয় পেয়েছে ও গণতন্ত্রপন্থী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে।”

    রিজভী আহমেদ বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, “বারবার অপপ্রচার চালানো হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে , তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে, কিন্তু তিনি পালিয়ে যাননি দেশ ছেড়ে । তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।”

    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচন কমিশনকে শেখ হাসিনা ধ্বংস করেছেন, বিলুপ্ত করেছেন দেশের গণতান্ত্রিক অধিকার , ভোটাধিকার হরণ করেছেন। এখন আবার মেতে উঠেছেন নির্বাচনকে নিয়ন্ত্রণের চেষ্টায় ।”

    ভারতের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক নিয়ে রিজভী বলেন, “ভারত পুশ ইন করে পা রাখছে বাংলাদেশের ভূখণ্ডে , যার মাধ্যমে ঝগড়া করতে চাইছে তারা । বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অগ্রাহ্য করে তারা এমন কাজ করলে এর দায়ভার ভারতকেই নিতে হবে।”

    Tasin/DBN

    #ছাত্র আন্দোলন #কোটা সংস্কার আন্দোলন notun khobor অন্তর্বর্তী_সরকার টপ নিউজ ফিচার্ড নিউজ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫4

    গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা

    ডিসেম্বর ৭, ২০২৫14

    ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব

    ডিসেম্বর ৭, ২০২৫12
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,801

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,181

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,140

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,278

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    By Sad Binডিসেম্বর ৭, ২০২৫18

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার…

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.