আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»দেশে ফেরার পথে তারেক রহমানের আর কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    রাজনীতি

    দেশে ফেরার পথে তারেক রহমানের আর কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    Sad BinBy Sad Binজুন ১২, ২০২৫Updated:জুন ১২, ২০২৫No Comments67 Views

    ১২ জুন ২০২৫:

    আজ বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা বা বিপত্তি নেই। তিনি যেকোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরে আসতে পারেন।

    তিনি আরও বলেন,

    “সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই তারেক রহমানের দেশে আসার বিষয় নিয়ে। তিনি দেশে ফিরতে পারেন আইনের আওতায় থেকেই ।”

    আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,

    কিছু বাংলাদেশি নাগরিককে ভারত থেকে জোর করে এইদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে, যা অনেকটা উদ্বেগজনক। তিনি এই বিষয়ে বলেন, “যেভাবে জোর করে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ঠেলে দেয়া হচ্ছে, সেটি মোটেও গ্রহণযোগ্য নয়। এসব মানুষদের ফেরত পাঠাতে হবে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে ।”

    তিনি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে আরও জানান,

    আনুষ্ঠানিকভাবে ভারতের হাইকমিশনারকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের নাগরিকদের নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু তা অবশ্যই হতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে ।”

    দেশে সম্প্রতি আবারও করোনাভাইরাস(করোনা অমিক্রন এক্সবিবি) সংক্রমণ বাড়তে থাকায় সরকার নতুন করে সতর্কতা ব্যবস্থা নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি করোনা প্রতিরধের বিষয়ে বলেন,

    “স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হয়েছে বিমানবন্দর, স্থলবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে । পরীক্ষা জোরদার করা হচ্ছে প্রয়োজনীয় স্ক্রিনিং এবং স্বাস্থ্য । তবে সবার আগে নিজে থেকেই জনগণকে সচেতন হতে হবে।”

    তারেক রহমানের সাম্প্রতিক আইনি অগ্রগতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,

    এখন আর কোনো মামলার সাজাপ্রাপ্ত আসামি নন তারেক রহমান ।

    প্রসঙ্গত, তারেক রহমানকে ২০০৭ সালের মার্চে গ্রেফতার করা হয় এবং চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন ।

    গত ২৮ মে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস দেওয়া হয়। এর ফলে বাতিল হয়ে যায় তাদের বিরুদ্ধে থাকা ৯ বছরের কারাদণ্ড ও আরোপিত অর্থদণ্ড ।

    Tasin/DBN

    আজকের খবর টপ নিউজ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.