আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»অপরাধ»এনসিপি নেতার চাঁদাবাজি; আন্দোলন দমানোর জন্য ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ
    অপরাধ

    এনসিপি নেতার চাঁদাবাজি; আন্দোলন দমানোর জন্য ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ

    Sad BinBy Sad Binআগস্ট ১১, ২০২৫No Comments6 Views

    আবারও চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে । বন্দরকেন্দ্রিক আন্দোলন দমানোর জন্য ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে । এতে আন্দোলন বন্ধ করার বিনিময়ে টাকা নিতে তাকে পরামর্শ দিতে শোনা যায় ।

    এর আগেও বড় অঙ্কের চাঁদাবাজি করায় ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন ।

    কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন দাবি করেছেন, এটি হচ্ছে পুরোনো একটি ভিডিও।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করে লেখেন, “সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।“

    ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিও আপলোড দেওয়ার পর ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে সরাসরি কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোন দিয়ে ভিডিও ধারণ করা হয়।

    কথোপকথনের শুরুতে আফতাব হোসেন বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’

    এর জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’

    আফতাব জবাব দেন ‘হ্যাঁ’।

    কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্ন করা হলে আফতাব বলেন ‘পাঁচ’।

    এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়ঃ ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে…তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

    নিজাম উদ্দিন অভিযোগের বিষয়ে বলেন, “পুরোনো ভিডিও ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো পরিকল্পিত।“

    এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক এই বিষয়ে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে তাকে একবার বহিষ্কার করা হয়েছিল। জবাব সন্তোষজনক হওয়ায় তার পদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা তার কাছে ব্যাখ্যা চাইব।“

    এর আগে গত ৫ জুলাই নিজামের বিরুদ্ধে দিয়েছেন ।

    রিয়াজুল জান্নাত নামের এক নারী চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়ে উল্লেখ করেন, “দুই কোটি টাকা চাঁদা না পেয়ে আমার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন।” এই ঘটনার পর নিজামকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে কিছুদিন পর তাকে আবার দলে নেওয়া হয়েছে।

    Tasin/Digital Khobor

    এনসিপি নেতার চাঁদাবাজি; আন্দোলন দমানোর জন্য ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫3

    মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

    ডিসেম্বর ৬, ২০২৫9

    সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা

    ডিসেম্বর ৬, ২০২৫8
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.