আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে
    • ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান
    • রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
    • স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা
    • মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও
    • প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে-পররাষ্ট্র উপদেষ্টা
    • গুম করার জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
    • ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতই আছেন-চেয়ারপারসনের একান্ত সচিব
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»জাতীয়»এনসিপির প্রার্থী তালিকায় দেখা মিলছে অন্য দলের সাবেক এমপি ও মনোনয়নবঞ্চিতদের
    জাতীয়

    এনসিপির প্রার্থী তালিকায় দেখা মিলছে অন্য দলের সাবেক এমপি ও মনোনয়নবঞ্চিতদের

    Sad BinBy Sad Binনভেম্বর ৯, ২০২৫Updated:নভেম্বর ৯, ২০২৫No Comments190 Views

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এরই মধ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং দেশজুড়ে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। দলীয় সূত্র জানিয়েছে, সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকলেও এনসিপি এককভাবে না কি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে, তা এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মাসেই দলীয় সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। মনোনয়নের ক্ষেত্রে দলীয় নেতাদের পাশাপাশি সাবেক এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নবঞ্চিত নেতা, তরুণ এবং জনপ্রিয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও দলটির শীর্ষ পর্যায়ের নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন । তবে বিগত তিন নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে কাউকে মনোনয়ন না দেওয়ার পক্ষেই দলটির বেশিরভাগ নেতা।

    গত বৃহস্পতিবার শুরু হয়েছে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি। আগামী ১৩ নভেম্বরের মধ্যেই আগ্রহীদের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর ১৫ নভেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এনসিপি সূত্র বলছে, প্রাথমিকভাবে ১০০ থেকে ১৫০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। তবে দলটি ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে এনসিপি এককভাবে না কি জোটগতভাবে বা সমঝোতার ভিত্তিতে অংশ নেবে, তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে চলছে আলোচনা। দলের অধিকাংশ নেতা একক নির্বাচনের পক্ষে মত দিলেও শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার দিকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার মনোনয়ন ফরম বিক্রি করার বিষয়ে বলেন, ‘এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৬৫-৭০টি মনোনয়ন ফরম । কেন্দ্রীয় কমিটির চেয়ে বাইরের শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা বেশি কিনছেন এই মনোনয়ন ফরম । নির্ধারিত ১০ হাজার টাকার বেশি দিয়েও কেউ কেউ ফরম কিনছেন । সমাজের সব ধরনের মানুষের জন্য আমরা মনোনয়ন ফরম উন্মুক্ত রেখেছি। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যে আগ্রহী সবাই কিনবেন।’

    দলীয় সূত্রে এই বিষয়ে জানা যায়, দলের যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জিতে আসার মতো সক্ষমতা থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে অন্যান্য দল যেমন, বিএনপি এবং জামায়াতের মনোনয়নবঞ্চিত জনপ্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিকেই নজর এনসিপির। প্রায় প্রতিদিনই তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং অনেকে আগ্রহও প্রকাশ করছেন বলে জানিয়েছেন দলটির নেতারা। এ ছাড়া এমন নেতাদের অনেকে নিজে থেকেও এনসিপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন বলেও দলটির নেতারা জানিয়েছেন।

    এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এই বিষয়ে বলেন, যারা বিভিন্ন দলে মনোনয়নবঞ্চিত হয়েছে এবং নির্বাচন করতে চায় তাদের সঙ্গে দলের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। এক্ষেত্রে বিএনপির তরুণ নেতৃত্ব ও সাবেক সংসদ সদস্য, যাদের নির্বাচনী আসনে প্রভাব রয়েছে, তাদের টানার চেষ্টা বেশি। অন্যান্য দলের জনপ্রিয় নেতাদের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের খোঁজা হচ্ছে।

    ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতাও এই একই তথ্য প্রদান করেন। তিনি এই বিষয়ে জানান, তরুণদের বিএনপির মনোনয়নে খুব বেশি জায়গা দেওয়া হয়নি। ছাত্রদলের সাবেক জনপ্রিয় অনেক নেতার সঙ্গে এনসিপির নেতারা যোগাযোগ করছেন। তাদের কেউ কেউ তাদের হয়ে প্রার্থী হতেও পারেন।

    এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ‘আমরা মনোনয়নের ক্ষেত্রে তিনটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি। জিতে আসার মতো সক্ষমতা যাদের, ভালো ইমেজ এবং সাংগঠনিক ও রাজনৈতিক সক্ষমতা আছে। প্রাথমিক বাছাই করবে নির্বাচন পরিচালনা কমিটি , তারপর দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে মনোনয়ন বোর্ড গঠন করে প্রার্থী চূড়ান্ত করা হবে।’

    তিনি বলেন, ‘অন্যান্য দলের মনোনয়নবঞ্চিতদের জন্যও আমরা সুযোগ রাখছি। যাদের গ্রহণযোগ্যতা ভালো, রাজনৈতিক ক্যালিবার আছে, এলাকায় জনপ্রিয়—এমন আগ্রহীদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, এমন অনেকেই আমাদের সঙ্গেও যোগাযোগ রাখছে। শুধু তরুণরা সবার জন্যই উন্মুক্ত থাকবে।’

    এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন কালবেলাকে বলেন, ‘ধারাবাহিকভাবে আমরা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করব। প্রথম ধাপে হয়তো ১০০টির মতো আসনে প্রার্থী ঘোষণা করা হবে। সবার জন্য আমরা উন্মুক্ত রেখেছি। তবে বিগত তিন নির্বাচনে, বিশেষত ২০২৪ সালের আমি-ডামি নির্বাচনে অংশ নেওয়া কাউকে আমরা মনোনয়ন দেব না। আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি সংশ্লিষ্টদের প্রতি আমাদের জিরো টলারেন্স রয়েছে। অন্যান্য দলে মনোনয়ন চেয়েছে কিন্তু পায়নি–এমন কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমাদের ক্রাইটারিয়ার সঙ্গে একমত হয়, তাহলে তাদের জন্যও সুযোগ রাখা হয়েছে।’

    শুক্রবার রাজধানীর বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এনসিপির সাধারণ সভায় আসন্ন জাতীয় নির্বাচনে দলের কৌশল, সম্ভাব্য জোট-সমঝোতা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রচার-প্রচারণা নিয়ে আলোচনা হয়। সভায় অংশ নেওয়া অধিকাংশ সদস্য এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন। তাদের মতে, এনসিপির নিজস্ব রাজনৈতিক অবস্থান ও স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা করতে হলে এককভাবে নির্বাচনে অংশগ্রহণই সবচেয়ে কার্যকর পথ। তবে বিএনপি বা জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাবে কি না, কিংবা গণতন্ত্র মঞ্চের ছয় দল, এবি পার্টি ও গণঅধিকার পরিষদকে নিয়ে সম্ভাব্য ‘তৃতীয় জোটের’ অংশ হবে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে।

    এক নেতা কালবেলাকে বলেন, দলের অধিকাংশ সদস্য এককভাবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। তবে এককভাবে প্রার্থী ঘোষণা হলেও নির্বাচনের আগে বিএনপি কিংবা জামায়াত কারও সঙ্গে সমঝোতা হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    বৃহস্পতিবার রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে। বিএনপি ও জামায়াতে ইসলামী যদি সংস্কার প্রক্রিয়ায় এক জায়গায় আসে এবং তারা যদি ভবিষ্যতে সংস্কারকাজ বাস্তবায়ন করবে—এমন প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি ও জামায়াত যে কারও সঙ্গে আমাদের জোট হতে পারে।’

    এনসিপির প্রার্থী তালিকায় দেখা মিলছে অন্য দলের সাবেক এমপি ও মনোনয়নবঞ্চিতদের ফিচার্ড নিউজ
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    ডিসেম্বর ৭, ২০২৫13

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫3

    মালয়েশিয়ায় ৮৪৩ জন অবৈধ অভিবাসী আটক; রয়েছে বাংলাদেশীরাও

    ডিসেম্বর ৭, ২০২৫9
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,801

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,181

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,140

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,278

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

    By Sad Binডিসেম্বর ৭, ২০২৫13

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার…

    ৯০-এর পর বিএনপি এই দেশের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে-তারেক রহমান

    ডিসেম্বর ৭, ২০২৫

    রিমার্ক হ্যারলেন ও ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

    ডিসেম্বর ৭, ২০২৫

    স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছে ফুলপুরের ইউএনও সীমা

    ডিসেম্বর ৭, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.