বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন; এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
আজ ৭ জুলাই রোজ সোমবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলে তিনি বলেন, সরকার নানা ফন্দিফিকিরের আশ্রয় নিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু বিএনপি রাজপথে এর দাঁতভাঙা জবাব দেবে।

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে চরম অভিযোগ এনে বলেন—
“বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাঁসিয়ে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে । তাকে পরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে অসুস্থ করে তোলা হয়েছে। যখন তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া উচিত ছিল, তখন সরকার ইচ্ছাকৃতভাবে তা আটকে দেয়।”
![]()
এ ঘটনাকে তিনি শুধু একজন নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা বলেও উল্লেখ করেন।
আন্দোলনের হুঁশিয়ারি ও সরকার পতনের দাবি জানিয়ে মির্জা আব্বাস বলেনঃ
“আমরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলনের মধ্যে আছি। আমরা জনগণের জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছি। এখন চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে । হয়তো শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু এখনো তার দোসররা সক্রিয়। তারা সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলায় ষড়যন্ত্র করে যাচ্ছে।”
তিনি আরও বলেন,
“আমরা আবারও রাজপথে নামব। এই সরকারকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে বিদায় জানাব। জনগণই শেষ কথা বলবে, গুলি-টিয়ারগ্যাস না।”
![]()
পিআর পদ্ধতি নিয়ে সরকার নিজেই বিভ্রান্ত” বলে অভিযোগ জানিয়ে তিনি বলেনঃ
“সরকার একবার বলে এখনই নির্বাচন নয়, আবার বলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু বাস্তবতা হলো, তারা নিজেরাই জানে না পিআর পদ্ধতি কী! বিশ্বে প্রায় ৮০টি দেশে পিআর পদ্ধতি আছে, কিন্তু প্রতিটি দেশের কাঠামো ও বাস্তবতা আলাদা।”
Tasin/DBN

