আজ, শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা; তারিখ ও ব্যালটের রং প্রকাশ

    ডিসেম্বর ১১, ২০২৫

    ৪২ ফুট গভীরেও সাজিদের সন্ধান মেলেনি, নতুন সিদ্ধান্ত ফায়ার সার্ভিসের

    ডিসেম্বর ১১, ২০২৫

    আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?

    ডিসেম্বর ১১, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা; তারিখ ও ব্যালটের রং প্রকাশ
    • ৪২ ফুট গভীরেও সাজিদের সন্ধান মেলেনি, নতুন সিদ্ধান্ত ফায়ার সার্ভিসের
    • আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?
    • তপশিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলো ইসি
    • চাঁদাবাজদের কারণে দেশের মানুষ স্বস্তি পাচ্ছে না-জামায়াতের আমির
    • কেন মা ও মেয়েকে হত্যা করেছেন? জানালো গৃহকর্মী আয়েশা
    • তারেক রহমান দেশে পা দিলে যেন দেশ কেঁপে উঠে-মির্জা ফখরুল
    • ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমারসহ বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»রাজনীতি»জুলাই ঘোষণাপত্রের অঙ্গিকার পালনের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল
    রাজনীতি

    জুলাই ঘোষণাপত্রের অঙ্গিকার পালনের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

    Sad BinBy Sad Binআগস্ট ৬, ২০২৫Updated:আগস্ট ৬, ২০২৫No Comments4 Views

    আজ ৬ আগস্ট রোজ বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বিএনপি বিশ্বাস করে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক রূপান্তরের কাজ শুরু হবে।

    মির্জা ফখরুল বলেন এই সংবাদ সম্মেলনে , “গতকাল প্রধান উপদেষ্টা ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করেছেন। বিএনপি এটিকে স্বাগত জানায়। একই সঙ্গে বিশ্বাস করে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে, তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা।“

    মির্জা ফখরুল বলেন, “এই দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনটি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় ১০ বছর সাজা দিয়ে ৬ বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। তিনি ৫ আগস্ট মুক্তি পেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। কারাগারেই অনেকে মৃত্যুবরণ করেছেন। “

    তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দেয়া হয়েছে, বিএনপি সেটিকেও স্বাগত জানায়। বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে সহায়তা করবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।“

    মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি আশাবাদী, এই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    Tasin/Digital Khobor

    জুলাই ঘোষণাপত্রের অঙ্গিকার পালনের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব
    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?

    ডিসেম্বর ১১, ২০২৫20

    চাঁদাবাজদের কারণে দেশের মানুষ স্বস্তি পাচ্ছে না-জামায়াতের আমির

    ডিসেম্বর ১১, ২০২৫2

    তারেক রহমান দেশে পা দিলে যেন দেশ কেঁপে উঠে-মির্জা ফখরুল

    ডিসেম্বর ১১, ২০২৫10
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,807

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,192

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,158

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,287

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,264
    হাইলাইটস
    জাতীয়

    জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা; তারিখ ও ব্যালটের রং প্রকাশ

    By Sad Binডিসেম্বর ১১, ২০২৫73

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। সন্ধা ৬টায়…

    ৪২ ফুট গভীরেও সাজিদের সন্ধান মেলেনি, নতুন সিদ্ধান্ত ফায়ার সার্ভিসের

    ডিসেম্বর ১১, ২০২৫

    আসলেই কি আসিফ গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন?

    ডিসেম্বর ১১, ২০২৫

    তপশিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলো ইসি

    ডিসেম্বর ১১, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.