আজ, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Close Menu
    What's Hot

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    ডিসেম্বর ৬, ২০২৫

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook X (Twitter) Instagram YouTube TikTok
    সদ্য খবরঃ
    • নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    • কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক
    • বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী
    • মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
    • সততার রাজনীতি প্রমাণ করতে সবাইকে ফর্ম দিলেন তাসনিম জারা
    • আঃলীগ ভাইরাস বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে-সালাহউদ্দিন
    • আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ
    Digital KhoborDigital Khobor
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • রাজনীতি
    • প্রিয় প্রবাস
    • তথ্য-প্রযুক্তি
    • অর্থ-বাণিজ্য
    • খেলাধুলা
    • বিনোদন
    • অন্যন্য
      • অর্থনীতি
      • ফ্রিল্যান্সার’স আড্ডা
      • বিনোদন
      • সোশ্যাল মিডিয়া
      • অপরাধ
      • রান্না ও টুকিটাকি
      • র্ধম ও জীবন
      • লাইফ স্টাইল
      • শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি
      • সর্বশেষ খবর
      • সারা বাংলাদেশ
      • স্বাস্থ্য
      • শরীর চর্চা
      • বিশ্ব অর্থনীতি
      • আইন-আদালত
      • আবহাওয়া
      • কৃষি ও প্রকৃতি
      • চাকুরীর খবর
      • সিনেমা ও নাটক
      • ভ্রমন
    Digital KhoborDigital Khobor
    Home»জাতীয়»ফুলপুরে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    জাতীয়

    ফুলপুরে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    Sad BinBy Sad Binডিসেম্বর ২, ২০২৫No Comments18 Views

    যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা । সভায় এই ৩টি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভায় ৯ই ডিসেম্বর মুক্ত দিবস ও ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনাসভা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে শোভাযাত্রা, ক্রীড়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক, চিত্র অংকন অনুষ্ঠান, কুচকাওয়াজ, আলোকসজ্জা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও মতবিনিময় করা হয়। সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, অস্থায়ী তারাকান্দা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ মোঃ আরাফাত জামান মিরাজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ মাহামুদ জয়, প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, আনসার ভিডিপি অফিসার ওমর, নির্বাচন অফিসার বেলাল আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার পরিতোষ সূত্রধর,
    ফুলপুর থানার এসআই শামীম, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও প্রশাসনিক প্রতিনিধিগণ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, ছাত্র প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, মুক্ত দিবস সহ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য সম্মান প্রদর্শনের মাধ্যমে দিবস পালন এবং মহান বিজয়ের আনন্দকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। একইদিনে তারুন্যের উৎসব মেলাও অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter
    Sad Bin

    Related Posts

    আবারো পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ

    ডিসেম্বর ৬, ২০২৫59

    খালেদা জিয়ার সঙ্গে কে কে সফরসঙ্গী থাকবেন?

    ডিসেম্বর ৪, ২০২৫132

    আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক: নতুন এসপিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

    ডিসেম্বর ৪, ২০২৫3
    Leave A Reply Cancel Reply

    Demo
    সর্বাধিক পঠিত

    দাম কমলো এলপি গ্যাসের; করা হয়েছে নতুন মূল্য নির্ধারণ

    নভেম্বর ২, ২০২৫5,799

    নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

    মার্চ ১২, ২০২৫4,180

    পালিয়ে গেছেন সালমানের স্ত্রী সামিরা হক-যা জানা গেলো

    অক্টোবর ২৬, ২০২৫4,138

    এইচএসসি তে কত পেয়েছিলেন সাফা , পূজা, ফারিণ ও তটিনী

    অক্টোবর ১৬, ২০২৫3,275

    লাইভে আসছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী: ঘোষণা ইলিয়াস হোসেনের

    জানুয়ারি ২৩, ২০২৫3,263
    হাইলাইটস
    সারা বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মার্কেটে আগুন লেগে ভস্মীভূত ৩০ দোকান

    By Sad Binডিসেম্বর ৬, ২০২৫22

    নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি…

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসেম্বর ৬, ২০২৫

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস দিলেন আমিনুল হক

    ডিসেম্বর ৬, ২০২৫

    বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাস করে-রিজভী

    ডিসেম্বর ৬, ২০২৫
    সোস্যাল মিডিয়া
    • Facebook
    • Instagram
    • YouTube
    • TikTok
    Demo
    সম্পাদকঃ মোহাম্মদ জুলফিকার আলী
    ই-মেইলঃ [email protected]
    Email Us: [email protected]
    Contact: +88 01976 66 11 56
    নির্বাহীঃ মোঃ মোফাচ্ছেল হোসেন
    ই-মেইলঃ [email protected]
    Contact: +8801717 565372
    প্রকাশকঃ তাহমিনা তাসমি
    ই-মেইলঃ [email protected]
    Contact: +88 01976 66 11 56

    ডিজিটাল খবর ১ চামেলিবাগ, প্যারাডাইজ টাওয়ার (৫ম তলা), ঢাকা -১২১৭ । ফোনঃ +৮৮ ০২- ৪৮৩২২২৬৪; মোবাইলঃ +৮৮০ ১৯৭৬ ৬৬১১৫৬

    ডিজিটালখবর.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, করলে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।

    © ২০২৫ www.digitalkhobor.com. Developed by SPELLBIT.
    • রাজনীতি
    • লাইফ স্টাইল
    • খেলাধূলা
    • জাতীয়
    • বিনোদন
    • স্বাস্থ্য

    Type above and press Enter to search. Press Esc to cancel.